সংগৃহিত
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে রোববার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নিহত ১৪ এবং ৩১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

স্থানীয় নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে মেক্সিকো রাজ্যে সড়কের ওপর একটি বাস উল্টে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

একই সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৪ জন নিহত এবং অপর ৩১ জন আহত হয়েছে।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য সান লুইস পোটোসিতে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারায়। এদের মধ্যে চার শিশু ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি ট্রাক পায়ে হেঁটে চলা অভিবাসীদের ওপর উঠে যাওয়ায় তাদের মধ্যে তিনজন নিহত হয়।

দূর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা