আন্তর্জাতিক

বাংলাদেশের বিমান দুর্ঘটনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের শোক

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব কমিটির সদস্য মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং।

সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যারা এ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যেসব অভিভাবক তাদের সন্তানকে হারিয়েছেন এবং তরুণ শিক্ষার্থীরা তাদের বন্ধু ও সহপাঠীদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। দুই সন্তানের জননী হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি কী কঠিন হৃদয়বিদারক যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, এ ভয়াবহ ক্ষতির শোক ও দুঃখে আমি বাংলাদেশি কমিউনিটির পাশে আছি। দুর্ঘটনার স্থানে উপস্থিত সাহসী উদ্ধারকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দুর্ঘটনায় যাদের আত্মীয়-স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তায় আমার কার্যালয় প্রস্তুত রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা