স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু আরও ১১, ভর্তি ২৯৫৬  

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৯৫৬ জন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে রাজধানী ঢাকার রয়েছেন- ৩ জন, বাকি ৮ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯৫৬ জনের মধ্যে ঢাকায় ৯১১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৪৫ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২২৮ জনে।

এদিকে বর্তমানে ১০ হাজার ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ২২২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৭৯৩ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৪৬১ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

তাপপ্রবাহে বিপর্যস্ত বেলজিয়াম

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভা...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

নীলফামারীতে মাইক্রোবাস দুর্ঘটনা, নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে দুইজন নিহত হয়েছেন...

রাজকান্দি রেঞ্জের অধীনে সংরক্ষিত ৫ একর বনভূমি দখলমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ এর অধীন আদমপুর বিটের কালেঞ্জি বস...

বৃক্ষরোপণের সূচনা করেন জিয়াউর রহমান: প্রতিমন্ত্রী

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব...

দেশে আসছে ১,৪০০ বৈদ্যুতিক বাস

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

ইনসুলিন বন্ধে হতে পারে প্রাণঘাতী জটিলত

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ইনসুলিন শুধু চিকিৎসার অংশ নয়, এটি জীবন বা...

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা