সংগৃহিত
বিনোদন

ফেসবুকে পরীমণির রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক: দেশের আলোচিত টপিক সাপ রাসেলস ভাইপার। সম্প্রতি বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরমধ্যেই রাসেলস ভাইপারকে ‘বিদায়’ দিয়ে, নিজেকে স্বাগত জানালেন চিত্রনায়িকা পরীমণি।

গত মঙ্গলবার দুপুরে পরীমণি একটি স্ট্যাটাস দিয়েছেন। এ সময় তিনি লিখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমণি’! তার এমন স্ট্যাটাসে অন্তত পনেরো হাজার মানুষ হা হা রিয়েক্ট দিয়েছেন। অফিশিয়াল পেজের মন্তব্য ঘর বন্ধ থাকলেও নিজের আইডিতে মন্তব্য করেছেন অনেকেই।

যেখানে আদনান আজাদ নামের একজন লিখেছেন, ‘রাসেলস ভাইপারের টপিক শেষ, পরীমণিময় বাংলাদেশ’। গোলাম হোসেন লিখেছেন, ‘রাসেলস ভাইপারের আজ সোসাল মিডিয়ায় মৃত্যু হলোৃ স্বাগতম পরীমণি।’

এসব মন্তব্যে লাইক কমেন্ট করে সমর্থনও জানাচ্ছেন পরী! এদিকে গত মঙ্গলবার সকাল থেকে একাধিক খবরে আলোচনায় এই নায়িকা। এদিন একখবরে দেখা যায়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলা আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন পরীমণি।

এবং অন্য আরেকটি খবরে দেখা যায়, পরীমনি-কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন! পৃথক দুটি ঘটনায় সরাসরি যুক্ত পরীমণির নাম! যা নিয়ে সোশাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। সেই বিষয়টিই ইঙ্গিত দিয়ে পরী তার ফেসবুক স্ট্যাটাসে চলমান রাসেলস ভাইপার ইস্যুকে বিদায় জানিয়ে নিজেকেই স্বাগত জানিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা