ছবি: সংগৃহীত
রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’ আর নির্বাচনে ধানের শীষে ভোটের আহ্বান তারেক রহমানের

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের প্রতি দ্বিমুখী আহ্বান জানিয়েছেন। তিনি একদিকে যেমন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান, তেমনি জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করার পর এটি ছিল তাঁর প্রথম জনসভা,যেখানে তিনি প্রকাশ্যে ‘হ্যাঁ-ভোট’-এর পক্ষে অবস্থান নিলেন।

তারেক রহমান বলেন, বিএনপি কখনোই সংস্কার প্রশ্নে গোপনীয়তার আশ্রয় নেয়নি। তাঁর ভাষায়, প্রায় আড়াই বছর আগে যখন দেশের ওপর স্বৈরাচার চেপে বসেছিল, তখনই বিএনপি জনগণের সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সেখানে অংশ নেয় এবং নিজেদের প্রস্তাব তুলে ধরে।

তিনি আরও বলেন, সংস্কার ইস্যুতে কোথাও মতভেদ থাকলেও বিএনপি তা লুকায়নি। জনগণের সামনে স্পষ্টভাবে জানানো হয়েছে কোন প্রস্তাবে দলটি একমত এবং কোন বিষয়ে ভিন্নমত পোষণ করে।

গণভোট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আবু সাঈদ, ওয়াসিমসহ অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগের মর্যাদা দিতে হলে জুলাই সনদকেও সম্মান জানাতে হবে। সে কারণেই তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান—১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের দ্বিতীয় ব্যালটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে।

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এ ছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের।

কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী? জবাবে জনতা ‘ধানের শীষ’ বলে স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ দলের শীর্ষ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু।

সভা শেষে তারেক রহমান রংপুর বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁদের বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে সন্ধ্যায় বগুড়া থেকে সড়কপথে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে যান তারেক রহমান। সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখান থেকে তিনি জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে রওনা হন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা