ছবি: সংগৃহীত
রাজনীতি

মালিবাগে নির্বাচনী প্রচারণায় বাধা, অভিযোগ তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার বাঙলা ডেস্ক

নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, প্রচার কার্যক্রম চলাকালে যুবদলের কয়েকজন নেতা পরি কল্পিতভাবে বাধা সৃষ্টি করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই দিন মালিবাগ কাঁচাবাজার এলাকায় তার নির্বাচনী গণসংযোগ চলছিল।

তিনি অভিযোগ করেন, শাহজাহানপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন ও ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান প্রচারণা চলাকালে সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। তাদের আচরণকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা দাবি করেন এলাকাটি নাকি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা।’

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ঢাকা–৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বিষয়টি তুলে ধরছেন এবং আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণই এর জবাব দেবে। ভোটের মাধ্যমেই এই আচরণের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা