সংগৃহিত
বিনোদন

মধ্যরাতে তিশার রহস্যময় ফেসবুক পোস্ট

বিনোদন ডেস্ক: মাসখানেক আগেই ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। সেসময় এই দুই তারকার সম্পর্কের বিষয়টি ফাঁস হয় শোবিজ দুনিয়ায়। যদিও পুরো বিষয়টিই অস্বীকার করে যান তিশা। তাই বলে অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা বন্ধ করতে পারেননি।

এরই মাঝে বুধবার মধ্যরাতে কারো নাম উল্লেখ না করেই এক বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিশা। যেটির স্থায়ীত্ব ছিল কয়েক মিনিট। অভিনেত্রীর পোস্টটি ভাইরাল হওয়ার আগেই ফেসবুক থেকে সেটা সরিয়ে নেন তিনি।

ইংরেজিতে লেখা তিশার ওই স্ট্যাটাসের অর্থ দাঁড়ায়, ‘আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। আমার সেই সাহস এবং প্রমাণ আছে। মনে রেখো, তোমার খারাপ কাজগুলো সবার সামনে না এনে তোমাকে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।’

কাকে ইঙ্গিত করে তিশা এই স্ট্যাটাস দিয়েছেন, তার নামটা প্রকাশ করেননি। তবে অনেকেই মনে করছেন, অভিনেত্রীর তীরের নিশানায় রয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। কারণ এর আগেও এই অভিনেতাকে উদ্দেশ্য করে ফেসবুকে কড়া ভাষায় স্ট্যাটাস দিতে দেখা গেছে তিশাকে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর, কয়েক মাস আগে এ অভিনেতার জন্যই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মধ্যরাতে ভর্তি হয়েছিলেন তিশা। বেছে নিয়েছিলেন আত্মহননের চেষ্টা। যদিও পুরো বিষয়টি পরে অস্বীকার করেন এই তারকা। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা বলেছেন, সেদিন তিশাকে দেখতে হাসপাতলে ছুটে গিয়েছিলেন ফারহান নিজেও।

এ বিষয়ে জানতে মুঠোফোনে তিশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে এই অভিনেত্রী দুবাইয়ে অবস্থান করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা