সংগৃহিত
বিনোদন

মস্কো উৎসবে ‘নির্বাণ’ পুরস্কৃত

বিনোদন ডেস্ক : মস্কো আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে প্রতিযোগিতা করেছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি। সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম পুরস্কারটি গ্রহণ করেছেন।

গত ১৯ এপ্রিল শুরু হওয়া এই উৎসবের সমাপনী আয়োজন ছিল ২৬ এপ্রিল। সেখানেই পুরস্কারটি গ্রহণ করে উচ্ছ্বসিত নির্মাতা। মোবাইলে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি এই পুরস্কার।

সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে।

পুরস্কার পাওয়ার পর ঘোরের মধ্যে ছিলেন নির্মাতা। তা জানিয়ে তিনি বলেন, আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।

শনিবার রাশিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নির্মাতা। আট দিনের সফর শেষে বাংলাদেশে ফিরছেন নির্মাতা। উৎসবের উদ্বোধনী আয়োজন থেকেই সেখানে ছিলেন ‘নির্বাণ’নির্মাতা আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি। উৎসবের প্রথম দিন নির্মাতা-অভিনেত্রী হেঁটেছেন লাল গালিচাতেও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারা।

সেই অভিজ্ঞতা তুলে ধরে আসিফ বলেন, এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশকে নিয়ে এত বড় উৎসবে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। শুধু তাই নয়, আমাদের সিনেমা এত বড় বড় দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতায় লড়বে এটাও আনন্দের।

গেল ২২ এপ্রিল উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। সিনেমাটি দেখে দর্শকেরা ব্যাপক প্রশংসা করেন। এদিকে পুরস্কার পাওয়ার খবরে সিনেমার অভিনেত্রী প্রিয়াম অর্চি বলেন, আমি ভীষণ আনন্দিত। নির্বাণের পেছনে আমরা যে শ্রম দিয়েছে সেটা সার্থক হলো!

আনোয়ার হোসেন হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন আসিফ। সিনেমায় আরও অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথিসহ কয়েকজন।

এর আগে উৎসবের ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ এবং ৪৫তম আসরে নূরুল আলম আতিক ‘পেয়ারার সুবাস’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা