বিনোদন

সিয়ামের নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক: অভিনেতা সিয়াম আহমেদ একটা লম্বা সময়ের পর আবারও সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন। গেল ঈদের আগেই নিজের জন্মদিনে পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। যেখানে দেখা যায় ‘জংলি’ নামের নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নায়ক।

ঈদের পরপরই শুরু হয়েছে এই ছবির শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্মাতারা। সেই পরিকল্পনা থেকেই রাজধানীর মোহাম্মদপুরে টানা চলছে সিনেমার শুটিং কাজ।

সিনেমায় মূল চরিত্রে সিয়াম থাকলেও, তার বিপরীতে কে অভিনয় করছেন সে বিষয়টি শুরু থেকেই গোপন ছিল। তবে এবার জানা গেল, বর্তমান সময়ের ঢালিউডে সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম বুবলীকেই দেখা যাবে নায়কের বিপরীতে।

ইতোমধ্যেই নাকি নায়িকার সঙ্গে সকল আলাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই সিনোমর শুটিংয়েও অংশ নেবেন বুবলী। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে টেক্কা দিতে হাজির হবেন এই জুটি।

এ বিষয়ে সিয়াম আহমেদ বলেছেন, ‘শুটিং শুরুর প্রায় ছয় মাস আগে থেকে কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা শারীরিক ও মানসিক—দুইভাবেই। দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্যই সময় নিচ্ছিলাম। নিজেকে প্রস্তুত করে তবেই কাজে ফিরেছি।’

জানা গেছে, ‘জংলি’ সিনেমা পরিচালনা করছেন এম রাহিম। আজাদ খানের গল্পে ছবির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা