বিনোদন

‘পুষ্পা ২’এর নতুন পোস্টার প্রকাশ্যে, মুক্তির তারিখ জানালেন আল্লু

বিনোদন ডেস্ক: ৮ এপ্রিল আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। তাতেই প্রায় হইচই পড়ে যায়। এর আগে অভিনেতা আল্লু অর্জুনের এই রূপ আগে কোনও ছবিতে দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু।

চন্দন কাঠের চোরাকারবারি পুষ্পার এই সাজ কি গল্পে নয়া চমক? নাকি পুলিশকে ফাঁকি দিতে এই বেশ ধারণ! সেই নিয়ে জলঘোলা চলছিল বেশ অনেক দিন ধরেই। এর মাঝেই নয়া পোস্টার। সেখানে অভিনেতার আবছা প্রতিছবি দেখা গিয়েছে। তবে স্পষ্ট তাঁর আঙুলের নেলপালিশ। তাতেই আংটির ছড়াছড়ি, হাতে ধরা বন্দুক। এই পোস্টারেই প্রকাশ্যে এল ‘পুষ্পা ২’- এর মুক্তির তারিখ।

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল দর্শকের। এই ছবির মাধ্যমেই সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ হয়ে ওঠেন আল্লু। শুধু তাই এই ছবির কারণে জাতীয় পুরস্কার পান তিনি, দেশের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। তার পর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’, অনুরাগীদের মুখে এখন একটাই প্রশ্ন।

বার বার পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তির তারিখ। প্রথমে কথা ছিল ২০২৩ এর শেষে দিকে মুক্তি পাবে এই ছবির দ্বিতীয় ভাগ। তবে চিত্রনাট্য বেশ রদ বদল করায় এখনও বাকি অনেকটা শুটিং। সেই কারণে বার বার পিছিয়েছে ছবি মুক্তির তারিখ। কিন্তু, আর কোনও টালবাহানা নয়। স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই ছবি। ২০২৪ সালের ১৫ অগস্টই মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। এই খবর নিজেই জানালেন আল্লু অর্জুন। ছবির প্রযোজনা সংস্থার তরফে সামাজিকমাধ্যমে লেখা হয়, ‘‘দিনটা মনে রেখে দেবেন, ২০২৪ সালের ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি। বক্স অফিসে দখল করতে আসছে পুষ্পা ২।’’

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা...

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শে...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা