বিনোদন

জেনেলিয়া মা হতে চলেছেন! সত্যটা ফাঁস করলেন রীতেশ

বিনোদন ডেস্ক: প্রায় ১১ বছরের দাম্পত্য জীবন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার। দুই পুত্র সন্তানের বাবা-মা তাঁরা। আচমকাই মায়ানগরীতে গুঞ্জন, তৃতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বfইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস। আলোকচিত্রীদের দেখামাত্র বার বার পেটে হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, জেনেলিয়া নাকি অন্তঃসত্ত্বা। সে কারণে বার বার পেটে হাত দিয়ে তা আড়াল করার চেষ্টা করছিলেন। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সেই খবর। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন রীতেশ। অভিনেতা বলেন, ‘‘দেখুন আমি আরও দু’-তিনটে সন্তানের বাবা হতে রাজি। তবে দুর্ভাগ্যবশত এই খবর একেবারেই অসত্য।’’

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল জেনেলিয়ার। এই ছবির শুটিং করতে গিয়েই রীতেশের সঙ্গে আলাপ তাঁর। সেই আলাপ গড়ায় প্রেমে। তার প্রায় দশ বছর বাদে ২০১২ সালে দু’জনের চারহাত এক হয়। বিয়ের পর ঘর-সংসারকে প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। যদিও বলিউডের যে কোন পার্টি হোক কিংবা বিয়ে, সব জায়গায় দেখা মিলেছে অভিনেত্রীর। সেরকমই এক অনুষ্ঠানে রীতেশের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা