বিনোদন

দুই সিনেমার নকল! তবে কোন ছবির সঙ্গে মিল রয়েছে ‘জওয়ান’-এর

বিনোদন ডেস্ক: প্রেক্ষাগৃহে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা দেখার পরই দর্শকরা এ সিনেমাকে দুই সিনেমার নকল বলে আখ্যায়িত করেছেন।

দুটি সিনেমার মধ্যে একটি হলো তামিল সিনেমা। যার নাম ‘থাই নাডু’। তামিল এ শব্দের বাংলা অর্থ মাতৃভূমি। এ সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছেন তামিল সিনেমার জনপ্রিয় নায়ক সত্যরাজ। ওই সিনেমায় সত্যরাজ পিতা ও পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন।

তামিল এ সিনেমাই শাহরুখ হিন্দি ভার্সনে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। অন্তর্জালে এক নেটিজেন লিখেছেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ - ১৯৮৯।’
সিনেমাটি দেখে অনেকে আবার বলছেন, ১৯৮৯ সালে নির্মিত ওই তামিল সিনেমা থেকে আইডিয়া নিলেও ‘জওয়ান’ সিনেমার কাহিনি পুরোপুরি মৌলিক। তবে অনেক নেটিজেন আবার খেপেছেন পরিচালক অ্যাটলির ওপর।

কারণ, এ পরিচালকের সিনেমা নকলের অভিযোগ নতুন নয়। এর আগেও তার বিরুদ্ধে বারবার উঠেছে নকলের অভিযোগ। যেমন তার পরিচালিত সিনেমা ‘বিগলি’ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেলে তেলেগু শর্ট-ফিল্ম নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি তার বিরুদ্ধে নকলের অভিযোগ তোলেন।

পরিচালক নন্দীর অভিযোগ ছিল তার পরিচালিত সিনেমা ‘স্লাম সসার’ নকল করেছেন অ্যাটলি। ২০১৬ সালের ‘থেরি’ সিনেমাও রজনীকান্তের মুন্ড্রুমুগামের কাহিনি থেকে ধার করে তৈরি।
মুক্তির আগেই অবশ্য ‘জওয়ান’ সিনেমার ট্রেলার দেখে নেটিজেনরা আন্দাজ করেছিলেন স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’ থেকে লুক নকলের আইডিয়া নিয়েছে ‘জওয়ান’। সিনেমায়ও দেখা গেল তারই প্রতিফলন।

প্রেক্ষাগৃহে পুরো সিনেমা দেখে দর্শকরা রায় দিয়েছেন ‘মানি হাইস্ট’ থেকে লুক নকলের পাশাপাশি তামিল সিনেমা ‘থাই নাডু’ থেকে কাহিনি নকল করে নির্মিত শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা