ছবি-সংগৃহীত
বিনোদন

শুধু অন্তর্বাস পরে শ্যুটিংয়ে মাধুরীর আপত্তি

বিনোদন ডেস্ক: সিনেমায় গল্প বা চরিত্রের প্রয়োজনে বলিউড তারকাদের অনেক সময়ই নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নানা দৃশ্যে অভিনয় করতে হয়। কিন্তু কিছু অভিনয়শিল্পী রয়েছেন এর ব্যতিক্রম। তারা নিজস্ব সীমারেখার বাইরে গিয়ে কখনো দর্শকদের সামনে হাজির হন না।

তাদের মধ্যে একজন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারে কখনোই নিজেকে খোলামেলা রূপে ভক্তদের সামনে হাজির করেননি এই অভিনেত্রী। এদিক থেকে সবসময়ই বিপরীত পথেই হেঁটেছেন তিনি।

তবে মাধুরীকে একবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। অভিনেত্রীকে একটি সিনেমার দৃশ্যে কেবলমাত্র অন্তর্বাস পরে শুটিং করতে বাধ্য করছিলেন পরিচালক।

সেই নির্মাতার নাম টিনু আনন্দ। তিনি ছিলেন বলিউডের বেশ নামজাদা অভিনেতা এবং পরিচালক। নব্বইয়ের শুরুর দিকে মাধুরী এবং অমিতাভকে একই ছবিতে সাইন করিয়েছিলেন টিনু ।

ছবির শুটিংয়ের প্রথম দিনই ঘটেছিল এই কাণ্ড। মাধুরী একটি দৃশ্যে শুধু অন্তর্বাস পড়বেন না বলে ঝগড়া করেছিলেন এই পরিচালকের সঙ্গে।

এক সাক্ষাৎকারে টিনু বলেন, ‘আমি মাধুরীর সঙ্গে কথা বলেছিলাম একটি নির্দিষ্ট দৃশ্যের বিষয়ে। যে শুটে ব্লাউজ-শাড়ি কিছুই পরা যাবে না। শুধু অন্তর্বাস পরেই করতে হবে। আমি কিছুই আড়াল করতে চাইনি। সিনেমার প্রয়োজনে ওই দৃশ্যে তাকে ওভাবেই প্রয়োজন ছিল।’

এই নির্মাতা আরো বলেন, ‘প্রথমে মাধুরী সেই দৃশ্যে কাজ করা নিয়ে রাজি ছিলেন। কিন্তু পরে কোনো কারণে মত পাল্টে ফেলেন তিনি। সোজা আমাকে এসে জানায়, আমার পক্ষে সম্ভব না। আমি করতে পারব না। এরপর ফ্লোর থেকে বেরিয়ে যায়।’

পরিচালকের কথায়, আমি এমনও বলেছিলাম যে কিছু করার নেই। শুটিং করতেই হবে। তবে মাধুরী রাজি ছিলেন না।

এদিকে শুটিং ফ্লোরে এসে এমন অবস্থা দেখে বেশ অবাক হয়ে পড়েন অমিতাভ। পরিচালককে সোজা জিজ্ঞেস করেন, ও যদি করতে না চায় এই দৃশ্য তবে ওকে জোর করছ কেন?

তবে, বিগ বির কথায় গলেনি পরিচালকের মন। নির্মাতা জবাব দেন, আগে থেকে তো বলেনি সে। সাইন করার আগেই বলতে পারত। যদিও আর বেশিদিন চলেনি সেই সিনেমার শুটিং।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা