ছবি-সংগৃহীত
বিনোদন

বাংলাদেশে ছাড়পত্র পেল ভারতীয় ‘জওয়ান’

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সে হিসেবে ভারতসহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে সিনেমাটি।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন‘জওয়ান’র আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট। প্রতিষ্ঠানটির সঙ্গে সিনেমাটি আমদানিতে রংধনু গ্রুপও যুক্ত আছে।

অনন্য মামুন বলেন, আমরা সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত।

‘জওয়ান’ শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার।

সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। ৩০০ কোটি বাজেট ব্যয়ে নির্মিত সিনেমাটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা নয়নতারা। পাশাপাশি নেতিবাচক ভূমিকায় দেখা যাবে খ্যাতনামা অভিনেতা বিজয় সেথুপতিকে। সেই সঙ্গে সঞ্জয় দত্ত, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত প্রিয়ামনি, ‘দঙ্গল’ খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনীল গ্রোভারকে।

দীপিকা পাডুকোনকেও বিশেষ একটি দৃশ্যে দেখা যাবে। হিন্দির পাশাপাশি ‘জওয়ান’ সিনেমাটি তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের মর্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা