বিনোদন

এবার রাজনীতিতে পা দিতে চলেছেন সামান্থা!

বিনোদন ডেস্ক: সামান্থা রুথ প্রভু দক্ষিণের অন্যতম জনপ্রিয় নায়িকা। তবে ‘দ্য ফামিলি ম্যান’ ও ‘পুষ্পা’ ছবির আইটেম গান ‘উ অন্তাভা’-র পর সর্বভারতীয় পরিচিতি পেয়েছেন এ অভিনেত্রী। কিন্তু ‘পুষ্পা’-র সময় থেকে ব্যক্তিগত জীবনে বেশ ওঠাপড়া যাচ্ছে তাঁর। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। বেশ অনেক দিন হল মায়োসাইটিস বা পেশিপ্রদাহ রোগ নিয়ে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে আপাতত কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁর সামাজিকমাধ্যমের পাতায় ঢুঁ দিলে তেমনটা বোঝা দায়। কখনও নিজের লুক বদলে সমুদ্রের পারে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা, কখনও পাহাড়ে ঘুরছেন। এ বার তাঁকে নিয়ে নয়া জল্পনা, তিনি নাকি রাজনীতিতে যোগ দিতে চলেছেন!

২০০৩ সাল থেকে শুরু অভিনয় জীবনে একটা লম্বা সময় কাটিয়ে দিয়েছেন সামান্থা। এ বার গুঞ্জন তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে। সামান্থা বরাবরই তেলঙ্গানার কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন। সে রাজ্যের হস্তশিল্পী, তাঁতশিল্পীদের হয়েও কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। এ বার শোনা যাচ্ছে সামান্থা নাকি রাজনৈতিক দল ভারতীয় রাষ্ট্র সমিতির হয়ে ভোট প্রচার করবেন। যদিও এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সামান্থা।
কাজ থেকে দূরে থাকলেও ফিটনেস নিয়ে এখনও সচেতন নায়িকা। বিভিন্ন সময় শরীরচর্চার ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। সম্প্রতি তাঁর ভোলবদলকে কেন্দ্র করে উঠেছিল নানা প্রশ্ন। কেউ কেউ আবার প্রশ্ন করেছিলেন, শারীরিক অসুস্থতার জন্যই কি নিজের লুকে এই পরিবর্তন এনেছেন অভিনেত্রী? তাঁকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি বেশ কঠিন সময় পার করছেন।

একাধিক তামিল, তেলুগু ও হিন্দি ছবির অগ্রিম টাকাও নাকি ফেরত দিয়েছেন তিনি। এখন ছবিপিছু সাড়ে তিন থেকে চার কোটি টাকা নেন সামান্থা। খবর, বিরতির জন্য তিনটি ছবির কাজ ছেড়েছেন সামান্থা। সম্প্রতি তাঁর ‘কুশি’ ছবি মুক্তি পেয়েছে। বক্স অফিসে সাফল্যও পেয়েছে এই ছবি। যদিও সে ভাবে সময় দিতে পারেননি বলে এই ছবিতেও নিজের পারিশ্রমিকের এক কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন সামান্থা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শাহরুখের নায়িকা গায়ত্রী কেন ছেড়েছিলেন বলিউড?

যে সিনেমা দিয়ে বলিউডে আসেন গায়ত্রী জোশী সে সিনেমাই হয় শেষ সিনেমা। সিনেমাটি হল...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধা...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ওপেনএআই বটের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে বিশ্বের বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা