বিনোদন
জিয়া এখন অতীত

সাত বছরের প্রেমিকার সঙ্গেই সাত পাক ঘুরবেন সূরজ!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের ছেলে সূরজ পাঞ্চোলি। ২০১৫ সালে সালমান খান প্রযোজিত ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করলেও অভিনেতা হিসাবে এখনও নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি সূরজ।

২০১৩ সালে বলিউড অভিনেত্রী জিয়া খানের অস্বাভাবিক মৃত্যুর পর সেই মামলায় নাম জড়ায় তাঁর। সেই বছর জুন মাসে ফ্ল্যাট থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁর মা রাবিয়া খান। সূরজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তিনি। মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সূরজ ও তাঁর গোটা পরিবার, অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা। সূরজের বিরুদ্ধে মামলাও দায়ের করে সিবিআই।

প্রায় ১০ বছর পরে চলতি বছরের এপ্রিল মাসে অবশেষে সেই মামলায় রায় দিয়েছে বিশেষ সিবিআই আদালত। জিয়ার মৃত্যু মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন সূরজ। ঘাড় থেকে এমন অভিযোগের বোঝা নামার পর এ বার নতুন করে জীবন শুরু করতে চান সূরজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সূরজ জানান, এখন ভাল আছেন তিনি। প্রেমে আছেন, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চান অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সূরজ জানান, জিয়ার মৃত্যুর পরে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও তাঁর বর্তমান প্রেমিকাই নাকি তাঁকে জীবনের কঠিন সময়ে সামলে রেখেছিলেন। তাঁর সঙ্গেই নাকি গত সাত বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন সূরজ।

অভিনেতার কথায়, ‘‘আমি কখনও ভালবাসায় ভরসা হারাইনি। জিয়ার সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা আমার জীবনের সব থেকে ক্ষণস্থায়ী সম্পর্ক ছিল। আমার বর্তমান সম্পর্কের বয়স প্রায় সাত বছর।’’ নিজের প্রেমের কথা বলতে গিয়ে সূরজ বলেন, ‘‘কেউ আপনাকে ভালবাসে, আপনার খেয়াল রাখে, এই অনুভূতিটাই ভীষণ সুন্দর। এই আবেগের কোনও তুলনা হয় না। আর এই সম্পর্কটা আমার নিজের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ, সেই সময় সবাই ভেবেছিল যে আমি মানুষটা খারাপ। আমি প্রেমিক হিসেবেও নাকি খুব খারাপ।’’

তবে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন সূরজ? প্রশ্নে ইতিবাচক উত্তর দেন অভিনেতা। বিয়ের প্রশ্নও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি আদিত্য-পুত্র। বরং হাসিমুখে জানালেন, আগামী কয়েক বছরের মধ্যেই নাকি প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পর্দার ‘হিরো’।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা