বিনোদন

আমির খানের সিনেমার নায়িকা ফারিণ!

বিনোদন ডেস্ক: ‘মিস্টার পারফেক্ট’ খ্যাত বলিউডের আমির খান সিদ্ধান্ত নিয়েছেন বাংলা সিনেমা প্রযোজনা করার আর আমিরের প্রযোজিত সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সিনেমাটি নির্মাণ পরিকল্পনার সবকিছু প্রায় শেষের পথে। এরই মধ্যে এ সিনেমার পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে বিপ্লব গোস্বামীকে। আমির প্রযোজিত বাংলা সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘পাত্রী চাই’।

চার বছর আগে চিত্রনাট্যকার খোঁজার এক প্রতিযোগিতা থেকে পরিচয় হয় আমির আর বিপ্লবের। বিপ্লবের লেখা গল্প হৃদয় ছুঁয়ে যায় বিচারক আমির খানের। এরপরই বিপ্লবের লেখা ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করেন আমির। এবার সেই বিপ্লবের হাত ধরেই বাংলা সিনেমা প্রযোজনা করতে চলেছেন আমির।

এদিকে নতুন এ সিনেমা প্রসঙ্গে ‘লাপাতা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার ও সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী সংবাদমাধ্যমে জানান, সিনেমাটি সামাজিক ঘরানার। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনের নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে সিনেমাটি।

সিনেমায় তাসনিয়া ফারিণের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্করের মতো তারকাকেও দেখা যাবে সিনেমায়। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় এ সিনেমাটির শুটিং আসন্ন দুর্গাপূজার পরেই শুরু হওয়ার কথা রয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা