বিনোদন

গণেশের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও, যা বললেন ডেইজি ...

বিনোদন ডেস্ক

বলিউডের অভিনেত্রী ডেইজি শাহ সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন বহুদিন ধরে চলা বিতর্ক নিয়ে। নৃত্যপরিচালক গণেশ আচার্যের সঙ্গে তাঁর এক ভিডিও দীর্ঘদিন ধরে ইউটিউবে ছড়িয়ে পড়ে আলোচনার ঝড় তোলে। সেই ভিডিও নিয়ে কুরুচিকর মন্তব্য ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দুজনকে। আসলে কী ঘটেছিল, সেটাই এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন অভিনেত্রী।

ডেইজি শাহের ব্যাখ্যা

‘হটরফ্লাই’–কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ডেইজি শাহ বলেন, ‘ওই ভিডিওতে মাস্টারজি (গণেশ আচার্য) আর আমি একটি গানের রিহার্সাল করছিলাম। কেউ সেটা ইউটিউবে আপলোড করে নাম দিয়েছিল “মেকিং লাভ” বা এ রকম কিছু। কিন্তু আসল ভিডিওতে এ রকম কিছুই নেই। আমি শুধু এদিক-ওদিক ঘুরছিলাম। কিছুই ঘটেনি। আসলে ব্যাপারটা নির্ভর করে আপনার মনের ওপর—মনের ভেতর যদি নোংরা চিন্তা থাকে, তাহলে আপনি সেটাই দেখবেন।’

গণেশ আচার্যের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে

ডেইজি শাহ গণেশ আচার্যের বিরুদ্ধে ওঠা মি-টু অভিযোগ নিয়েও মন্তব্য করেছেন। তাঁর ভাষায়, ‘আমি জানি উনি সবার সঙ্গে ভালো আচরণ করতেন, মজা করতেন। তবে হাঁটতে হাঁটতে হালকা মন্তব্য ছুড়ে দিতেন। সেটা হয়তো অনেকের ভালো লাগত না। সাধারণ একটা কথাও একেজন একেকভাবে নেয়। এটা তো আসলে বোঝা মুশকিল। তাই সেখান থেকে ভুল–বোঝাবুঝিও হতে পারে।’

যৌন হয়রানি নিয়ে অভিজ্ঞতা

ডেইজি কিছুদিন আগে কথা বলছেন যৌন হয়রানি নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের শহরের রাস্তায় হাঁটার সময় বহুবার অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। ডেইজি বলেন, ‘ডোম্বিভলিতে এমন ঘটনা ঘটেছে, আমি স্রেফ ফুটপাত দিয়ে হাঁটছি, হঠাৎ একজন পাশ দিয়ে যাওয়ার সময় খুব খারাপভাবে ছুঁয়ে দিল। ভিড়ের মধ্যে এত দ্রুত সবকিছু ঘটল যে বুঝতেই পারলাম না, আসলে কে এই কাজটা করল।’

কিন্তু শুধুই শৈশব নয়, চলচ্চিত্রের শুটিং সেটেও একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। রাজস্থানের জয়পুরের একটি বিখ্যাত হাভেলিতে গানের শুটিং চলাকালে শত শত মানুষ ও প্রায় ২০০ নৃত্যশিল্পীর ভিড়ে হট্টগোল শুরু হয়। সেই ভিড়েই আবারও আপত্তিকর আচরণের শিকার হন ডেইজি।

অভিনেত্রীর ভাষ্য, ‘শুটিং শেষ হতেই সবাই একসঙ্গে বের হচ্ছিল। তখন পেছন থেকে কেউ আমাকে ছুঁয়ে দেয়। আমি বাঁ-ডান কিছু না দেখে যাকে দেখেছি, তাকেই মারতে শুরু করি। এত রাগ হয়েছিল আমার!’

ঘটনার পর বাইরে বেরোলে আরও বড় ধাক্কা খান তিনি। ডেইজি জানান, স্থানীয় এক ব্যক্তি তাঁকে হুমকি দেন, শায়েস্তা করার কথা বলেন। অভিনেত্রী সোজাসুজি জবাব দেন, ‘দেখাও, দেখি কী করতে পারো।’

নিজের প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ডেইজি বলেন, ‘আমি মারলাম কারণ লোকটা ঠিকভাবে কথা বলছিল না, আর সেটা সে করছিল আমি মেয়ে বলে। ভিড়ের আড়ালে থেকে কাপুরুষের মতো আচরণ কেন? সামনে এসে সাহস থাকলে মুখোমুখি হও, তারপর যা করার করো।’

ডেইজি শাহের ক্যারিয়ার

ডেইজি শাহ প্রথমে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। একসময় তিনি গণেশ আচার্যের সহকারী হিসেবেও কাজ করেছেন। পরে অভিনয়ে নাম লেখান। সালমান খানের ‘জয় হো’, রেমো ডিসুজা পরিচালিত ‘রেস ৩’ এবং ‘হেট স্টোরি ৪’ ছবিতে তিনি অভিনয় করেছেন। এ ছাড়া কন্নড় ছবিতেও কাজ করেছেন তিনি। ছোট পর্দায় অংশ নিয়েছেন রোহিত শেঠির রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১৩’-এ।

অভিনেত্রী সর্বশেষ অভিনয় করেছেন ‘মিস্ট্রি অব দ্য ট্যাটু’ ছবিতে। তবে নতুন কোনো প্রজেক্টের কথা এখনো জানাননি তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা