বিনোদন

চাপ নিতে চান না পলক

বিনোদন ডেস্ক

পলক তিওয়ারিকে প্রায়ই বলিউডে তাঁর সমবয়সী শিল্পীদের সঙ্গে তুলনা করা হায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পলক জানিয়েছেন, অন্যদের সঙ্গে তুলনায় তিনি বার বার বিরক্ত। এর চেয়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন।

ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পলকের কাছে জানতে চাওয়া হয় অনন্যা পান্ডে, সুহানা খান ও ইব্রাহিম আলী খানের মতো সমসাময়িকদের সঙ্গে তুলনায় তিনি চাপ অনুভব করেন কি না।

পলক বলেন, ‘আমি কোনো চাপ না নেওয়ার চেষ্টা করি। কারণ, যখন আপনি আপনার সেরা কাজটি করার চেষ্টা করেন, তখন চাপ বাধা হয়ে দাঁড়ায়। এ ছাড়া আমি অভিনয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। অভিনয়শিল্পী হওয়া আমার ছোটবেলার স্বপ্ন ছিল। ক্যামেরার সামনে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হই। আমি সন্তুষ্ট, নিজের আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, তাহলে আমি কেন অন্য কারও কথা ভাবব? তাই তুলনায় নয়, বরং নিজের কাজ নিয়েই আমার বেশি আগ্রহ।’

পলক বলেন, বলিউডে তাঁর সহকর্মীদের সঙ্গে প্রায়ই দেখা হয়। তাঁর কথায়, ‘প্রত্যেকেই তাঁদের জার্নি শুরু করেছেন। আমরা সবাই নিজেদের সংগ্রাম, চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। অনেকের মধ্যে থেকে সুযোগ পাওয়ায় নিজেদের সৌভাগ্যবান মনে করি। কেবল আমি নই, কেউই তথাকথিত তুলনা নিয়ে ভাবে না। সবাই কীভাবে নিজের কাজ আরও উন্নত করা যায় সেদিকেই মনোযোগী।’

উল্লেখ্য, পলককে শেষ দেখা গিয়েছিল ‘ভূতনি’ ছবিতে। তবে সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা