বিনোদন

ইব্রাহিম পলক প্রেম ? যা বললেন পলকের বাবা 

বিনোদন ্ডেস্ক: চলতি বছরই বলিউডে অভিষেক ঘটেছে শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির। অন্যদিকে সাইফ-পুত্র ইব্রাহিম আলি খানের বলিউডে হাতেখড়ি হওয়া এখনও বাকি। তবে খুব বেশি দেরি যে রয়েছে, এমনও নয়। নিজের প্রথম ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন ইব্রাহিম।

বলিউডে অভিষেক হওয়ার আগে থেকেই সামাজিকমাধ্যমের সৌজন্যে দর্শকের কাছে বেশ পরিচিত মুখ তাঁরা। পেশাগত জীবনের চেয়ে বেশি চর্চায় তাঁদের ব্যক্তিগত জীবন। বলিপাড়ার অন্দরের খবর, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিমের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন পলক। একাধিক পার্টিতে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে চর্চিত যুগলকে। যদিও এই প্রসঙ্গে পলককে প্রশ্ন করা হলেই বরাবর এড়িয়ে গিয়েছেন শ্বেতা-কন্যা। এবার মেয়েকে নিয়ে মুখ খুললেন বাবা রাজা চৌধুরি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পলকের বাবাকে জিজ্ঞেস করা হয়, মেয়ে কি সত্যি প্রেম করছেন ইব্রাহিমের সঙ্গে? তাতেই রাজা বলেন, ‘‘আসলে এখন পলকের যা বয়স, তাতে ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। লোকে যা-ই ভাবুক সম্পর্ক নিয়ে, সেটা তাদের ব্যাপার। পলক খুশি থাকলে আমি খুশি, ও দুঃখ পেলে আমার দুঃখ হয়।’’

তবে পলক যে ভাবে ধীরে ধীরে বলিউডে নিজের জমি শক্ত করছেন, তার কৃতিত্বের গোটাটাই রাজা দিয়েছেন শ্বেতাকে। একা মা হয়ে যেভাবে মেয়েকে বড় করেছেন অভিনেত্রী, তাতে গর্বিত পলকের বাবা। ছোট পর্দার অভিনেতা রাজাকে ১৯৯৮ সালে বিয়ে করেন শ্বেতা। ২০০০ সালে পলকের জন্ম হয়। ২০০৭-এ রাজার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ইতি টানেন শ্বেতা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা