বিনোদন

‘আলিয়াই তো বলিউডের রানি’, বিদ্রুপ না প্রশংসা? 

বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাউত পেশায় বলিউড অভিনেত্রী অথচ সেই বলিউডের সঙ্গেই তাঁর সম্পর্ক নরমে-গরমে। বলিউডের বেশির ভাগ তারকার সঙ্গে কিছু না কিছু বিবাদ রয়েছে তাঁর। বিশেষত, তারকা-সন্তানদের সঙ্গে তো একেবারেই আদায়- কাঁচকলায় সম্পর্ক অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তাঁদের সমালোচনা না করে প্রশংসা করছেন নায়িকা, এমন ঘটনা প্রায় বিরল।

তবে সম্প্রতি সামাজিকমাধ্যমের পাতায় দেখা মিলল সেই বিরল ঘটনার। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট্টের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা, তাঁকে ‘বলিউডের রানি’ আখ্যা দিতেও পিছপা হলেন না নায়িকা। সামাজিকমাধ্যমের পাতায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

বলিউড পরিচালক মহেশ ভাট্টের মেয়ে আলিয়া। জন্মসূত্রে তারকা-সন্তান তিনি। বলিউডে পা রেখেছেন করণ জোহরের প্রযোজিত ছবির মাধ্যমে। স্বজনপোষণের অভিযোগে করণকে যেমন বার বার কাঠগড়ায় তুলেছেন কঙ্গনা, আলিয়াকেও ছেড়ে কথা বলেননি তিনি।

তারকা-সন্তান হওয়ার সুবাদেই নাকি একের পর এক ছবিতে কাজের সুযোগ পেয়েছেন আলিয়া, একাধিক বার এমন দাবি করেছেন কঙ্গনা।

সেই কঙ্গনার গলাতেই এখন উল্টো সুর! আলিয়ার প্রশংসায় উচ্ছ্বসিত তিনি! যদিও সাম্প্রতিক কালের ঘটনা নয় তা। ২০১৮ সালে মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ মুক্তি পাওয়ার পর সেই ছবি দেখে মন খুলে আলিয়ার গুণগান গেয়েছিলেন কঙ্গনা। সেই ভিডিয়োই সামাজিকমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সম্প্রতি।

চলতি বছরের জাতীয় পুরস্কারের মঞ্চে যাঁদের জন্য সেরা অভিনেত্রীর শিরোপা থেকে বঞ্চিত হয়েছেন কঙ্গনা, আলিয়া তাঁদেরই একজন। আলিয়া সেরা অভিনেত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পরে সামাজিকমাধ্যমে তাঁকে নিশানা করে কোনও পোস্ট না করলেও কঙ্গনা যে এতে বিশেষ খুশি হননি, তা বুঝতে বেগ পেতে হয়নি নেটাগরিকদের। তবে সম্প্রতি ‘জওয়ান’ মুক্তির পরে শাহরুখ খানের ঢালাও তারিফ করেছেন বলিউডের ‘কুইন’!

গত কয়েক বছরে বলিউডে কোনও ছবিতেই তেমন ভাবে দাগ কাটতে পারেননি কঙ্গনা। অগত্যা দক্ষিণী ছবির দিকে ঝুঁকেছেন তিনি। সহকর্মীদের সমালোচনা করার ফলে বলিউডে কিছুটা কোণঠাসা হয়ে গিয়েছেন নায়িকা। নিজের হারানো জায়গা ফিরে পেতেই কি মরিয়া চেষ্টা কঙ্গনার? তুঙ্গে সেই জল্পনা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা