বিনোদন

বলিউড থেকে হলিউড, প্রিয়াঙ্কার সফর প্রসঙ্গে করণের মন্তব্য

বিনোদন ডেস্ক: করণ জোহর বলিপাড়ায় যা করেন সেটাই চর্চায় থাকে। সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘কিল’
ছবিটি। ছবিটির সহ-প্রযোজক করণ । ছবির প্রিমিয়ারে সাংবাদিকদের তরফে করণের উদ্দেশে প্রশ্ন উড়ে আসে। প্রসঙ্গ প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু উত্তর দিয়েছেন করণ ।

প্রিয়াঙ্কা ধীরে ধীরে বলিউডের পরিবর্তে হলিউডে তাঁর ক্যারিয়ার স্থানান্তরিত করেছেন। এই প্রসঙ্গে করণ বলেন, ‘‘যে ভাবে একটার পর একটা ধাপ ও পেরিয়ে নিজের মতো করে সাফল্যের শিখরে পৌঁছেছে, তা দেখে ভাল লাগে।’’ এরই সঙ্গে করণ বলেন, ‘‘যে কোনও মাধ্যমে ও যা করেছে, যার হয়ে প্রতিনিধিত্ব করেছে, সর্বত্র সফল হয়েছে, এটা সত্যিই অসাধারণ।’’

উল্লেখ্য, ২০০৮ সালে করণ প্রযোজিত ‘দোস্তানা’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। করণের সঙ্গে প্রিয়াঙ্কার টক-মিষ্টি সম্পর্কের কথা শোনা যায়। তবে কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেন, বলিউডে একটা সময় তাঁকে কোণঠাসা করা হয়। তাই নাকি তিনি হলিউডে সরে আসতে বাধ্য হন। প্রিয়াঙ্কা বলেন, ‘‘লোকে আমাকে সুযোগ দিচ্ছিলেন না, অনেকের সঙ্গে মতানৈক্য হয়। এই খেলাটায় আমি পারদর্শী নই বলে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’’ ওই বক্তব্য প্রকাশের পর থেকেই অনুরাগীরা সামাজিকমাধ্যমে এ জন্য কর্ণকে দায়ী করেন।

যদিও ‘সিটাডেল’ ওয়েব সিরিজখ্যাত অভিনেত্রী কিন্তু কারও নাম উল্লেখ করেননি। সেখানে প্রিয়াঙ্কা প্রসঙ্গে করণের সম্প্রতিক মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন।

এই মুহূর্তে আমেরিকায় বেশি সময় কাটান প্রিয়াঙ্কা। একাধিক বিদেশি সিরিজে তাঁর কাজের কথা চলেছে। অন্য দিকে, সম্প্রতি করণ পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি মুক্তি পেয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা