বিনোদন

‘পুষ্পা ২’ এর কারণে ধাক্কা খেল অজয়ের ‘সিঙ্ঘম এগেন’!

বিনোদন ডেস্ক: একই দিনে বক্স অফিসে মুখোমুখি দু’পক্ষ। কথা ছিল ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিঙ্ঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি
‘সিঙ্ঘম এগেন’। এর মাঝেই আচমকা ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ ঘোষণা করলেন আল্লু অর্জুন। আর তাতেই বেজায় ক্ষুব্ধ বলিউডের সিঙ্ঘম। পিছিয়ে যাচ্ছে ‘সিঙ্ঘম এগেন’-এর মুক্তির দিন।

অজয়ের বক্তব্য, ছবিমুক্তির তারিখ ঘোষণা করার আগে আল্লু তাঁকে একবার ফোন করতে পারতেন। কারণ ‘সিঙ্ঘম এগেন’ যে ২০২৪ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে, তা আগে থেকেই জানত সকলে।

প্রায় এক যুগ আগে তৈরি হয়েছিল ‘সিঙ্ঘম’ ছবি। অজয় দেবগন অভিনীত এই ছবির মাধ্যমেই বলিউডে ‘কপ ইউনিভার্স’এর সূত্রপাত। আদ্যোপান্ত বাণিজ্যিক ঘরানার এই মশলা ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা গিয়েছিল অজয় দেবগনকে। বক্স অফিসে সাফল্যও পেয়েছিল সেই ছবি। তার বছর তিনেক পরে মুক্তি পায় ‘সিঙ্ঘম’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিঙ্ঘম রিটার্নস’। সেই ছবিতেও ছিলেন অজয়। তারপর প্রায় ন’বছরের বিরতি। মাঝে অবশ্য ২০১৮ সালে মুক্তি পায় রণবীর সিংহ অভিনীত ‘সিম্বা’ এবং ২০২১ সালে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’। রোহিতের পুলিশ ব্রক্ষাণ্ড এখনও অবধি ব্যর্থ হয়নি। এ বার আসতে চলেছে ‘সিঙ্ঘম এগেন’।

মুখ্য চরিত্রে অজয় দেবগন।এ ছাড়াও নায়িকার চরিত্রে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন।এমনটাই গুঞ্জন।এর মাঝেই ২০২১ সালের সব থেকে বড় হিট ‘পুষ্পা’র দ্বিতীয় পর্বের মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এর ফলে অজয়ের ছবির মুক্তির তারিখ পিছাবে বলে শোনা যাচ্ছে।

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। এই ছবির সাফল্যের কথা মাথায় রেখে ধরেই নেওয়া হচ্ছে যে ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি স্বাভাবিক ভাবে বক্স অফিসে ভাল ফল করবে। তাই ব্যবসায় যাতে কোনও প্রভাব না পড়ে সেই জন্যই রোহিত ও অজয় তাঁদের ছবিমুক্তির তারিখ পিছোনোর সিদ্ধান্ত নিয়েছেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা