বিনোদন

বিয়ে পেছানো নিয়ে মুখ খুললেন আমির-কন্যা

বিনোদন ডেস্ক: রাঘব-পরিণীতির বিয়ে ২৪ সেপ্টেম্বর। ইতিমধ্যে তারকা যুগলের বিয়ের নিমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এর মাঝেই বলিপাড়ায় আরও এক বিয়ের সানাই। শোনা যাচ্ছিল ৩ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের কন্যা ইরা খান। রাজস্থানের উদয়পুরে তিন দিনের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার কথা খানেদের পারিবারিক বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের। রীতিমতো বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন আমিরও। তবে আচমকাই যেন ছন্দপতন। এখনই বিয়ে হচ্ছে না, সামাজিকমাধ্যমে জানালেন ইরা। তাহলে কি ভেস্তে গেল আমিরের মেয়ের বিয়ে?

বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ইরা লেখেন, “না, ৩ অক্টোবর আমাদের বিয়ে হচ্ছে না। সবাইকে সবটাই জানাব পরে। কারণ, সেই সময় আমি নিজেই বিষয়টা নিয়ে খুব উত্তেজিত থাকব। এতটাই উত্তেজিত থাকব যে, হয়তো বিষয়টা চোখ এড়িয়ে যেতে পারে।” পোস্ট করার পর অবশ্য সেটি মুছে দেন এই সামাজিকমাধ্যম প্রভাবী। কিন্তু কী কারণে নূপুর শিখরের সঙ্গে বিয়ে হচ্ছে না, সেই নিয়ে কিছু বলেননি ইরা। ৩ অক্টোবরের বদলে অন্য কোনও তারিখ ঠিক হয়েছে কি না তাঁদের বিয়ের সেই নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন ইরা।

২০২২ সালের ১৮ নভেম্বর শরীরচর্চা প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে বাগ্‌দান সারেন ইরা। প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর ইরা-শিখর নতুন এক অধ্যায় শুরু করেন। মুম্বাইয়ে ঘটা করে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠান। ইরার বাগদান উপলক্ষে একজোট হয়েছিলেন খান পরিবার। সেই আনন্দের আমেজে আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিলেন আমির নিজেও।

কিন্তু বিয়ের দিনক্ষণ ঠিক হয়েও কেন বিয়ে হচ্ছে না আমির কন্যার, ধোঁয়াসা রয়েই গেল।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা