সংগৃহীত
শিক্ষা

বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটিতে গিয়েছে স্কুল ও কলেজ।

আজ রবিবার (২ মার্চ) থেকে এ ছুটি শুরু হয়েছে; চলবে ৮ এপ্রিল পর্যন্ত। ছুটি শেষে আগামী ৯ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। গত বছরের ২৩ ডিসেম্বর ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে এ ছুটি নির্ধারিত ছিল।

শিক্ষাপঞ্জি অনুযায়ী- পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়েছে। ২ মার্চ রমজান দিয়ে দীর্ঘ এ ছুটি শুরু, ঈদুল ফিতর শেষে ৮ এপ্রিল ছুটি শেষ।

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির নোটিশ টানানো হয়েছে। তাতে ২ মার্চ থেকে ছুটি শুরুর কথা উল্লেখ রয়েছে। তবে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ছুটির আগে শেষদিন ক্লাস চালু থাকবে বলেও নোটিশে উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

অন্যদিকে ২০ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণির কার্যক্রম চালু রাখার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠন।

গত সোমবার বিকালে সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খানের কাছে স্মারকলিপি দেন।

সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছায়নি। গত দুইমাসে সেভাবে পড়াশোনা হয়নি। এর মধ্যে রমজান, ঈদুল ফিতরের এক মাসের বেশি ছুটি। এরপর শুরু হবে এসএসসি পরীক্ষা। তাই আমরা দাবি জানিয়েছি, এ লম্বা ছুটিতে সরাসরি সম্ভব না হলেও অনলাইনে যেন ক্লাস হয়। মোটকথা শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে হবে।

মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, দীর্ঘ এ ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী। যদিও এবার বই দেরিতে হাতে পাওয়ায় কিছু ঘাটতি হয়েছে। প্রতি বছর এ ছুটি থাকে। তারপরও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিলে আমরা বাস্তবায়ন করবো।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা