শিক্ষা

এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। চলবে ১৭ মার্চ পর্যন্ত।

ফরম পূরণে চতুর্থ বিষয়সহ ২ হাজার ৭৮৫ ফি নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য; আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ করতে ২ হাজার ২২৫ টাকা ফি ফিতে হবে। মানবিক ও ব্যবসায় শাখায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈবাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হবে। ইতোমধ্যে ফরম পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিলম্ব ফি ছাড়া আগামী ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।’

তিনি আরো বলেন, ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ পর্যন্ত।

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।

ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসির ফরম পূরণ করতে পারবেন। তবে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণ বা শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনি পরীক্ষায় অংশ না নিলে অথবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনি পরীক্ষার সন্তোষজনক ফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।

আগমী ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করবে কলেজগুলো। এরপর ১ মার্চ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা থেকেই শিক্ষার্থীরা অনলাইনে এইচএসসির ফরমপূরণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট নিতে পারবে, তবে তা পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা