আবুল কালাম আজাদ
সারাদেশ

৬৯ বছর বয়সে এইচএসসি পাস

আমার বাঙলা ডেস্ক

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬৯ বছর বয়সী আলোচিত সেই আবুল কালাম আজাদ ওরফে কবি কালাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন।

তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন। তিনি যখন ২০২২ সালে একই কেন্দ্র থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নেন তখন বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। রাত জেগে পড়াশোনা করছেন এমন একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে পরীক্ষার ফলাফলে তিনি সবাইকে তাক লাগিয়ে পাস করেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তিনি জিপিএ ২.৭৭ পেয়েছেন। ফল জেনেছেন বৃহস্পতিবার।

জানা গেছে, শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউনিয়নের পশ্চিম লঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের জন্ম ১৯৫৫ সালের ১ মার্চ। পারিবারিক অসচ্ছলতার কারণে দশম শ্রেণির পর তার শিক্ষাজীবন শেষ হয়ে যায়। কিন্তু তার মনোবল এতটাই শক্ত ছিল যে, বয়স যতই হোক একদিন তিনি উচ্চশিক্ষা গ্রহণ করবেনই।

এলক্ষ্যে তিনি ২০২০ সালে চন্দ্রাবাজ রশিদা বেগম কলেজ বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি হন। তারপর রাত জেগে নিরলসভাবে পড়াশোনা করতে শুরু করেন। সাফল্য পান ২০২২ সালের এসএসসি পরীক্ষা দিয়ে। এসএসসি পাস করার পর তিনি আরও উজ্জীবিত হন। ভর্তি হন একই কেন্দ্রের এইচএসসি প্রোগ্রামে। বৃদ্ধ বয়সে ফের রাত জেগে পড়াশোনার লড়াই শুরু হয় তার। এবারো সাফল্য পেলেন। এখানেই থামছেন না কবি কালাম। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার স্নাতক ডিগ্রির জন্য পড়াশোনা শুরু করবেন।

তিনি বলেন, পারিবারিক কারণে পড়াশোনা করতে না পেরে ভীষণ আফসোস হতো। যখন কারো সন্তান, প্রতিবেশি ছেলে-মেয়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা দিতে যেত তখন খুব খারাপ লাগত।

কিন্তু তার প্রবল ইচ্ছা শক্তি ছিল। একদিন না একদিন সাফল্য পাবেন এমন স্বপ্ন দেখতেন। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছি এতে আমি দমে যাইনি। আল্লাহ তাআলা রহমত করলে স্নাতক ডিগ্রিও অর্জন করবো।

তিনি আরও বলেন, পড়াশোনার প্রতি আমার ভালবাসা ছিল সেই ছোটবেলা থেকে। দশম শ্রেণিতে পড়াশোনা থেমে গেলেও প্রতিদিন পত্র-পত্রিকা পড়তাম, কবিতা, গল্প পড়তাম। বিভিন্ন লেখকের বই পড়তাম। এভাবেই ৫০ বছর ধরে পড়াশোনা চলেছে। এরমধ্যে কবিতা, ছোটগল্প, উপন্যাস ও গান লেখাও হয়েছে। সেই পান্ডুলিপি যত্নের সঙ্গে সংরক্ষণ করেছি।

তিনি বলেন, শিক্ষার কোনো বয়স নেই। পড়াশোনা করলে মন বড় হয়। মানুষকে চেনা যায়। কুসংস্কার থেকে মুক্তি পাওয়া যায়।

কেকেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো. দুলাল মিয়া বলেন, আবুল কালাম সাদা মনের মানুষ। বৃদ্ধ বয়সেও লেখাপড়ার প্রতি তার যে আগ্রহ, তা দেখে খুব ভালো লাগে। তিনি এলাকার গর্ব।

এ ব্যাপারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জামালপুরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বাউবি মানুষকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। যেকোনো বয়সের মানুষ এখানে পড়ে তার স্বপ্ন পূরণ করতে পারেন।

কবি কালামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তিনি যতদিন বাউবির সঙ্গে যুক্ত থাকতে চান, ততদিন আমরা তাকে সহায়তা করবো।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা