সারাদেশ

খাগড়াছড়িতে গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে ৫ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।আক্রান্তদের বেশিরভাগই শিশু। জ্বর, সর্দি, কাশি, ব্রংকিউলাইটিস ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শীতের প্রভাবে হাসপাতালে চাপ বেড়েছে।

প্রতিদিন বয়স্ক ও শিশু রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। গত এক সপ্তাহে নিউমোনিয়া,জ্বর ,ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৫জন শিশু।বর্তমানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু। এ ছাড়া বহির্বিভাগে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৩৮৫জন শিশু। অভিভাবকদের সচেতনতার পাশাপাশি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছে রোগীরা। ভীড় বাড়ছে বহির্বিভাগ ও অর্ন্তবিভাগে। আক্রান্তদের বেশিরভাই শিশু। ধারণ ক্ষমতার চার গুণ বেশি হওয়ায় হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা সেবা। আক্রান্তদের মধ্যে বয়স্কদের তুলনায় শিশুরাই বেশি।

বেশিরভাগ শিশুর বয়স দুই থেকে আট মাস। জনবল সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে গিয়ে যায়, হাসপাতালের বারান্দাতেও রোগীদের চিকিৎসা চলছে। শিশু ওযার্ডের শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে বারান্দায় চিকিৎসা সেবা দিতে হচ্ছে। শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। ১৫ শয্যা বিশিষ্ট শিশু ওযার্ডে ভর্তি হয়েছে অন্তত অর্ধ শতাধিক শিশু। প্রতিদিন বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছেন কযেকশ রোগী। জেলা শহর ও শহরতলীর আশপাশ ছাড়াও পাশের উপজেলা থেকে এসে ঠান্ডজনিত সমস্যায় সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন শিশু রোগীরা।

জেলা সদরের কুমিল্লা টিলা এলাকার আব্দুল জলিল জানান, ছেলেকে নিয়ে সকালে হাসপাতালে ডাক্তার দেখাতে আসলাম। কিন্তু ডাক্তারের সিরিয়াল অনেক লম্বা। ছেলের দুই দিন ধরে নাক দিয়ে পানি পরছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার পর এখন বাচ্চাকে সদর হাসপাতালে নিয়ে এসেছি। এখনো ভর্তি করাইনি। ছেলের প্রচন্ড জ্বর।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু পরিবর্তনের জন্য ঠান্ডা জনিত রোগ বাড়ছে। বহির্বিভাগ ও অন্তর্বিভাগে নির্ধারিত সংখ্যার চাইতেও বেশি রোগীর ভীড় থাকায় সেবা দিতে হিমশিম অবস্থা। আক্রান্তের সংখ্যা শিশুরা সবেচেয়ে বেশি। চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতন ও পরিচর্যা এবং বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল ১০০ শয্যার হলেও গড়ে প্রতিদিন দেড়শ’র বেশি রোগী ভর্তি থাকছে। এরমধ্যে শিশু ওয়ার্ডে গড়ে দ্বিগুনেরও বেশি রোগী ভর্তি থাকছে। ঠান্ডাজনিত অন্যান্য রোগের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে হাসপাতালে মারা গেছে ৫ জন শিশু। তাদের মধ্যে ২ জন ছিলো নিউমোনিয়া রোগী। আক্রান্ত ৩৮৫ শিশু। তিনি বলেন, শিশুদের ঠান্ডাজনিত রোগে অবহলো না করে দ্রুত চিকিৎসকের শরণান্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর ঝুঁকি অনেকটা কমবে। শিশুদের এ ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষায় অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিশুদের বুকের দুধ খাওয়ানোর বেশি গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল কাগজে-কলমে ২৫০ শয্যার হাসপাতাল হলেও সে অনুপাতে জনবল ও বেড সংখ্যা কম। জেলা সদর হাসপাতালে বেড সংখ্যা ও চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে সচেতন নাগরিকরা দাবি জানিয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা