ছবি: সংগৃহীত
সারাদেশ

নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক

আমার বাঙলা ডেস্ক

তিন মাস দশ দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক, গাজীপুর। আগে যেটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর।

আজ ক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পার্কটি খুলে দেওয়া হয়। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। দীর্ঘ তিন মাস দশ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৯টায় দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। তবে পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক, গাজীপুর।

তিনি আরও জানান, পার্কের প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা। সকালে পার্কটি খুলে দেওয়ার পর প্রায় এক ঘণ্টায় ২০-৩০ জন দর্শনার্থী প্রবেশ করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকেই জানেন না, পার্কটি খুলে দেওয়া হয়েছে। পার্ক খোলার বিষয়টি প্রচার হলে দর্শনার্থীর সংখ্যাও বাড়বে।

এ সাফারি পার্কে বিভিন্ন বেষ্টনীতে উন্মুক্ত অবস্থায় রয়েছে বাঘ, ভাল্লুক, সিংহ, বিভিন্ন প্রজাতির হরিণ, বানর, জিরাফ, জেব্রা, সাপ, কুমির, হাতি, ময়ূর ও বিভিন্ন প্রজাতির পাখিসহ নানা ধরনের প্রাণী।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা এবং সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের চার হাজার ৯০৯ একর বনভূমি ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত এ সাফারি পার্ক। এর মধ্যে তিন হাজার ৮১০ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা