ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝিনাইদহে মাদ্রাসার ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাফওয়ান (৬) নামে এক মাদ্রাসার ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে শিশুটিকে পাশের গ্রামের এক পুকুরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার মাদ্রাসার বড় ভাই সোহান। উপজেলার পৌর এলাকার দরিগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান পৌর এলাকার একই গ্রামের জাম্মিন হোসেন সবুজের ছেলে। সে শিকারপুর ফাতেমা মিজান হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।

নিহত সাফওয়ানের দাদা জানান, আসরের নামাজের সময় সাফওয়ানকে সোহান বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নামাজ শেষ করে এসে তিনি জানতে পারেন সাফওয়ানকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের গ্রামের শিকারপুর এলাকার একটি পুকুরে সাফওয়ানের মরদেহ ভাসতে দেখা যায়। তারা সাফওয়ানের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন।

অভিযোগ আছে, সোহানসহ বেশ কজন সাফওয়ানকে প্রায় ভয়ভীতি দেখাতেন। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে সোহান সাফওয়ানকে ডেকে নিয়ে যান। প্রতক্ষদর্শীরা বিষয়টি জানায় সাফওয়ানের পরিবারকে। এরপর এলাকাবাসী সোহানকে আটক করে। পরে গ্রামবাসী তাকে পুলিশে দেয়।

গ্রামবাসী জানায়, সোহান তাদের কাছে স্বীকার করেছে যে সে সাফওয়ানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। তবে কেন তাকে হত্যা করেছে সেটি জানা যায়নি। তবে বিষয়টি বলাতকারের ঘটনা হতে পারে বলে অনেকে ধারণা করছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসীর হাতে আটক শিকারপুর গ্রামের মৃত ইসলামের ছেলে সোহানকে থানায় এনে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা