ছবি: ফেনী প্রতিনিধি
সারাদেশ

গৃহবধূ তানিয়া হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

ফেনী প্রতিনিধি

সোনাগাজীতে লাইলী আক্তার তানিয়া নামে এক প্রবাসির স্ত্রীকে হত্যার ঘটনায় প্রধান আসামি রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চরখোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে ও সোনাগাজী বাজারের এক স্বর্ণ দোকানের কর্মচারি।

সোমবার (১৭ মার্চ) রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে খাগড়াছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি বায়েজীদ আকন।

জানা গেছে, ১৫ মার্চ শনিবার রাত আটটার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম তুলাতলী গ্রামের শাহাব উদ্দিনের ভাড়া বাসায় খুন হন সৌদি আরব প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী লাইলী আক্তার তানিয়া। তিনি দুই ছেলে নিয়ে ওই ঘরে ভাড়া থাকতেন।

নিহতের পরিবার জানায়, কিছুদিন পূর্বে সোনাগাজী বাজারের একটি দোকানে স্বর্ণ কিনতে গিয়ে দোকান কর্মচারি মো. রনির সঙ্গে তার পরিচয় হয়। তার মুঠোফোনের নাম্বার সংগ্রহ করে এরপর থেকে তাকে প্রেমের প্রস্তাবে দিয়ে উত্ত্যক্ত করে আসছে রনি।

বিষয়টি জানাজানি হলে দোকান মালিক পাঁচ মাস পুর্বে তাকে চাকুরিচ্যুত করেন।

এতে ক্ষিপ্ত হয়ে রনি প্রকাশ্যে তানিয়াকে হত্যার হুমকি দেয়। তার পরিবারের দাবি, মো. রনি ও তার সহযোগীরা তানিয়াকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা