সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। পরে প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খবরের সত্যতা নিশ্চিৎ করেন।

নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সুইং সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় সহকর্মী তামান্না নিহত হয়েছেন। তার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করছেন।

শ্রমিকরা দাবি জানান, দ্রুত ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণ পোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।

সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারাসহ আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা