সারাদেশ

কালাইয়ে ডাকাত আতঙ্কে রাতে গ্রাম পাহারা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই আতঙ্কে জীবন যাপন করছেন গ্রামে গ্রামে। একের পর এক সংঘটিত অপরাধের পরেও প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীরা বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই পালন করছেন।

গত ৭ মাসে এ উপজেলার অধিকাংশ গ্রামে রাতভর লাঠিসোঁটা, বাশি ও টর্চলাইট হাতে নিয়ে পর্যায়ক্রমে তারা পাহারা দিচ্ছেন। গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামের গিয়ে সাধারণ মানুষদের সাথে কথা বলে জানা গেছে, গত ৭ মাসে কালাই উপজেলায় ধারাবাহিকভাবে হাট-বাজার, মসজিদ, হাসপাতাল, মহাসড়ক ও বিভিন্ন গ্রামে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা ঘটে চলেছে। ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অধিকাংশ গ্রামেই স্থানীয়দের উদ্যোগে পাহারাদার কমিটি গঠিত হয়েছে। প্রতিরাতে টিম লিডারের নেতৃর্ত্বে ৮/১০ জনের দল গ্রামের অলি-গলিসহ প্রবেশদ্বারে পাহারা দিয়ে আসছেন। গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় চুরি ডাকাতি রোধে ছাত্র, যুবক, ব্যবসায়ী ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পাহারার কাজে জড়িয়ে পড়েছেন। সপ্তাহে প্রতিটি পরিবারের অন্তত একজন পুরুষ সদস্যকে পাহারার দায়িত্বে থাকতে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরাও এই কাজে যুক্ত রয়েছেন।

সড়াইল গ্রামের আশরাফ আলী বলেন, ‘প্রতিরাতে পাহারা দেওয়ার জন্য ৮/১০ জন মিলে বেশকয়েক দলে ভাগ করা হয়েছে। গ্রামের প্রবেশদ্বারে, গুরুত্বপূর্ণ মোড়, অলি-গলি এমনকি সন্দেহজনক স্থানগুলোতে দলবদ্ধভাবে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন অধিকাংশ গ্রামের লোকজন। অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজন মনে হলে তার নাম-ঠিকানা লিখে রাখা হচ্ছে। ওই গ্রামবাসীরা জানান, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ফেব্রুয়ারি পর্যন্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে দিনে-রাতে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

প্রকাশ্য টাকা ছিনতাই, সংঘবদ্ধ দলের ডাকাতি, গাছ কেটে মহাসড়কে বিভিন্ন যানবাহনে গণডাকাতি, গরু চুরি, গভীর-অগভির নলকূপের ট্রান্সফরমার ও মিটার চুরি, দিনেরবেলায় বাসস্ট্যান্ড, হাসপাতাল ও মসজিদসহ বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি, ভেরেন্ডি গ্রামে দিনেরবেলায় ডাকাতরা পুলিশের ছদ্মবেশ ধারণ করে হাতে ওয়ারলেস ও হ্যান্ডক্যাপসহ তল্লাসীর নামে একজনের বাড়ীতে ঢুকে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে।

ভূক্তভোগীরা বিভিন্ন সময়ে সিসিটিভি ফুটেজে অপরাধীদের চেহারা স্পষ্ট করে দিলেও পরবর্তীতে পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে নিজেরাই নিরাপত্তার দায়িত্ব পালণ করছেন। চরবাখরা গ্রামের জালাল উদ্দিন বলেন, আমরা নিজেদের যানমাল রক্ষার্থে রাত জেগে পাহারা দিচ্ছি। আমরা সারাদিন মাঠে খেটে রাতে ঘুমাতে পারছিনা। ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা দিতে হচ্ছে। এটা পুলিশের দায়িত্ব, আমাদের নয়। থুপসারা গ্রামের টিম লিডার তাজুল ইসলাম বলেন, শৃঙ্খলার অবনতি হওয়ায় আমাদের নিজেদেরকেই এখন জানমালের পাহারা দিতে হচ্ছে। চোর-ডাকাতরা আমাদের আরামের ঘুম হারাম করে দিয়েছে।’

নওয়াপাড়া গ্রামের টিম লিডার আব্দুল ফকির বলেন, ‘গত কয়েক মাসে একের পর এক ডাকাতি, ছিনতাই আর চুরির ঘটনা ঘটছে। অনেকেই থানায় গিয়ে অভিযোগ করে, কিন্তু কোনো লাভ হয় না। আমরা অপরাধীদের গ্রেফতার ও বিচার চাই।’ উৎরাইল গ্রামের ছানোয়ার হোসেন বলেন, ‘এভাবে আর কতদিন চলবে ? প্রশাসনের এখনই ব্যবস্থা নেওয়া উচিত। না হলে জনগণ তো একসময় আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকবর্তা জাহিদ হোসেন বলেন, এলাকায় যখন চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত ঘটনা বৃদ্ধি পায়, তখন এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়। পাশাপাশি ইউপি চেয়ারম্যানদের সহযোগীতায় গ্রামে গ্রামে পাহাড়া দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। কিছু অপরাধীকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবো।’

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা