সারাদেশ

ফ্যাসিস্ট সরকারের আইন বাস্তবায়ন করছে প্রশাসন, অভিযোগ ভাটা মালিকদের

নীলফামারী প্রতিনিধি

ফ্যাসিস্ট সরকারের আইন বাস্তবায়ন করছে বর্তমান প্রশাসন মন্তব্য করে ভাটা মালিকরা বলেছেন যদি ইটভাটা ভাঙ্গা বন্ধ করা না হয় তাহলে কঠোর আন্দোলন শুরু করা হবে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নীলফামারীতে হাজারো মালিক শ্রমিকের সমাবেশে এমন ঘোষণা দেন ভাটা মালিকরা।

শহরের ডিসি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফজলার রহমান। এতে সংগঠনের সাধারণ সম্পাদক হারুণ উর রশিদ, সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক। কর্মসুচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা আদালতের জিপি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।

শ্রমিক প্রতিনিধি গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, পরিবেশ দুষণ হচ্ছে এমন অভিযোগে ভাটাগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। শুধু ইট ভাটায় পরিবেশ দুষণ করছে এমনটি নয়। শিল্প কলকারখানা, যানবাহন পরিবেশ দুষণ করলেও সেদিকে সরকারের খেয়াল নেই। সারাদেশে কোটি মানুষ ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে। এই রমজানে ইটভাটা ভাঙ্গা হচ্ছে। সামনে ঈদ। কিভাবে পরিবারগুলো চলবে। ঈদই বা কিভাবে করবে। সরকার মানবিক দৃষ্টিকোন থেকে বিষয়টি দেখার আহবান জানাচ্ছি।

ইট প্রস্তুত মালিক সমিতির সভাপতি আলহাজ¦ ফজলার রহমান বলেন, ঋণের ভারে জর্জরিত আমরা। কোটি টাকা বিনিয়োগ করে এখন লসের মুখে। ভাটার গর্ভে ইট। এই ইটগুলো নষ্ট করে দেয়া হচ্ছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। আমরা নিঃস্ব হয়ে যাবো। আমাদের দাবী যদি মানা না হয় তাহলে ঢাকায় মহাসমাবেশ থেকে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।

পরে প্রধান উপদেষ্টা বরাবরা জেলা প্রশাসকের মাধ্যম স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, আমরা আপনাদের দাবীগুলো গ্রহণ করলাম। যথাযথ নিয়ম অনুসারে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি প্রেরণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা