সারাদেশ

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা। এবার তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন।

নতুন সরকারের মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন – এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। দুই একদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হবে। তারপর শুরু হবে মন্ত্রিসভা গঠনের কাজ।

নির্বাচনে জয়ী হওয়ার পর সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেক নেতাকর্মী। কারণ এই এলাকার ভাগ্য উন্নয়নে এমপি বকুলের বিকল্প নেই।

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সরদার সাখাওয়াত হোসেন বকুল ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর ১৯৯৬ এবং ২০০১ সালে একই দলের হয়ে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সেনাপ্রধান (অব.) লে. জেনারেল নূর উদ্দিন খানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে তিনি চতুর্থবারের মতো বিজয়ী হলেন।

বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল

মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুজিবুর রহমান বলেন, ‘এবারের নির্বাচনে সরদার সাখাওয়াত হোসেন বকুল বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিএনপি চেয়ারম্যানের কাছে তাকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানাই।’

নরসিংদী জেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত বলেন, ‘নির্বাচনী প্রচারণায় যেখানেই গিয়েছি সেখানেই মানুষ প্রত্যাশা জানিয়েছে সাখাওয়াত হোসেন বকুল বিজয়ী হয়ে মন্ত্রিসভায় স্থান পাবেন। দলে তার অনেক অবদান রয়েছে। তিনি দলের সবাইকে সুসংগঠিত করেছেন।’

সরদার বকুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৮ হাজার ৭৪৪ ভোট।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতে সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা যুবকে...

মৌলভীবাজারে রোমিওর কপালে রোমান্টিক’ ধোলাই

বিশ্ব ভালোবাসা দিবস মানেই ফুল, চকলেট আর রোমান্টিক ডিনার। কিন্তু মৌলভীবাজারে আ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

বাঁশখালীতে ধর্ষণ মামলার বাদীর আত্মহত্যা

বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা