ছবি: সংগৃহীত
সারাদেশ

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি ১৬২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে মোট ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পান ৭৬ হাজার ৪৪৫ ভোট।

ফলাফল ঘোষণার পর থেকেই মনোহরদী ও বেলাবো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শুভেচ্ছা বিনিময় করেন। অনেক স্থানে মিষ্টি বিতরণের আয়োজনও দেখা যায়।

বিজয়ের প্রতিক্রিয়ায় সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,এই বিজয় মনোহরদী-বেলাবোবাসীর। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব। আমার লক্ষ্য মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক শিক্ষানগরী গড়ে তোলা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।”

নরসিংদী-৪ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা, তাঁদের প্রিয় নেতা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত...

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত...

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান...

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে বাংলাদেশের নারী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হি...

৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্...

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদুল ইসলাম ফাহিম (২০) ও তরিকুল...

রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতি...

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ কর...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ: আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের পাইপলাইনের লি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা