সারাদেশ

গোয়ালন্দে ইউপি সদস্যসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রাজবাড়ী  প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক অভিযানে ইউনিয়ন পরিষদের এক সদস্য এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম লিপু মন্ডল (৪৫)। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য ও আ. লতিফ মন্ডলের ছেলে। অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কার (৩৮) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জলিল সরদার পাড়ার মৃত আফতাব মন্ডলের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা পুশি সূত্র জানায়, স্থানীয় একটি রাস্তা নির্মাণ কাজ করতে গিয়ে ইউপি সদস্য লিপু মন্ডল ও তার লোকজন একটি পরিবারের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার দিনগত রাতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে আদালত কর্তৃক যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী আবু বক্কারকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তাকৃতদের বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা