প্রতিনিধি
সারাদেশ

কোটচাঁদপুরে ৫ লক্ষ টাকার মালামাল সহ ৩ চোর আটক।

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায় যে কোটচাঁদপুর উপজেলাধীন হরিণ দিয়া মামুনশিয়া রোডে কাজ করার জন্য চিটাগাং থেকে ঠিকাদার অলিয়ার রহমান গত বুধবার (১১ডিসেম্বর) তারিখে ৪০ ব্যারেল বিটুমিন বা পিচ আমদানি করে স্থানীয় জনৈক মইদুল মিয়ার ইট ভাটাই মজুদ করে।গত বৃস্থপতিবার(১৯ডিসেম্বর)রাত আনুমানিক একটা থেকে পাঁচটার মধ্যে কে বা কারা উক্ত ৪০ ব্যারেল বিটুমিন চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

এ সময় কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত সময় সন্দেহভাজন আসামিদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা পার্শ্ববর্তী সদর থানাধীন গিলাবাড়িয়া এলাকায় জনৈক্য ব্যক্তির কাছে উক্ত ৪০ ব্যারেল বিটুমিন বিক্রয় করে এবং তাকে দেখলে তারা চিনতে পারবে। পুলিশ সেখানে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির মাতব্বরের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া ৪০ ব্যারেল বিটুমিন উদ্ধার করে।

এছাড়াও স্বীকারোক্তি অনুযায়ী আসামি মমিনুর রহমান হীরা (৪৪) পিতা মৃত আখের আলী ধান বেনাপাড়া কোটচাঁদপুর ঝিনাইদহ আকরাম হোসেন (৪৮) পিতা আলতা মন্ডল সং বেনাপাড়া কোটচাঁদপুর ঝিনাইদহ, শরিফুল ইসলাম (৪৫) পিতা রয়েল বক্স, সাং নেপা, মহেশপুর বর্তমানে আদর্শ পাড়া কোটচাঁদপুর। নামে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা