ছবি: নিজেস্ব
সারাদেশ

চাঁদপুরে আল-বাখেরা জাহাজে ৭ খুন

চাঁদপুর প্রতিনিধি :

আজমল হোসেন জুয়েল, বিশেষ প্রতিনিধি ::

চাঁদপুরে আল-বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য : স্বজনদের অভিযোগ ডাকাতি নয় চাঁদাবাজরাই পরিকল্পিত ভাবে তাদের হত্যা করেছে || ঘটনা তদন্তে ৪ সদস্যর কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

চাঁদপুরের নোঙর করা জাহাজ এমবি আল-বাখেরায় ৭ মরদেহ উদ্ধারের ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এটি কোন ডাকাতির ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করছেন নিহতের স্বজনেরা। তাদের দাবী, চাঁদপুরের ঐ এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্য বহু পুরনো। মূলত সারবাহী ঐ জাহাজের কোনো মালামাল কিংবা সম্পদের কোন ক্ষতি না হওয়ায় চাঁদাবাজদের যোগ সূত্র দেখছে স্বজনেরা।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। লাশ নিতে হাসপাতালে আসলেও ময়নাতদন্তের কাজ এখনো সম্পন্ন না হওয়ায় লাশ হস্তান্তর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

জাহাজে নিহত মাস্টার (চালক) গোলাম কিবরিয়া'র ভাগ্নে ফরিদপুর সাদিকুর রহমান বলেন, সকলের শরীরে একই ধরনের আঘাতের চিহ্ন। জাহাজে লোডিং থাকা সারসহ সবকিছুই অক্ষত।

নিহত ড্রাইভার (ইঞ্জিন চালক) সালাহউদ্দিন মোল্লা'র চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বলেন, এটি কোন ডাকাতির ঘটনা না এটি পরিকল্পিত হত্যাকান্ড। কারণ দুর্বৃত্তরা হত্যার পর কোন কিছু নেয়নি। চাঁদপুরের এই নৌ রুটে ব্যাপক চাঁদাবাজি হয়। বিশেষ করে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে সবথেকে বেশি চাঁদাবাজি হয়। চাঁদা না দিলে নৌ শ্রমিকদের মারধর করা হয়। প্রশাসনকে ম্যানেজ করেই এখানে চাঁদাবাজি করে একটি চক্র। এজন্য নিরুপায় হয়ে সবাই চাঁদা দিয়ে থাকেন। হয়তো সেই চাঁদাবাজরাই এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে।

এ বিষয়ে চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন আমরা এ ঘটনায় এখনো কোনো মামলা করতে পারিনি। তবে প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌ পুলিশ পৃথক তদন্ত অব্যাহত রেখেছে।

এদিকে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনা তদন্তে সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজনকে আহবায়ক এবং যুগ্মসূচির পদমর্যাদার একজনকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনূরুপ ঘটনারোধে ভবিষ্যৎ করণীয় নির্ধারন পূর্বক সুস্পষ্ট সুপারিশসহ প্রতিবেদন আগামী ৫ কর্ম দিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা