সারাদেশ

বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় লাঠি ও দা এর কোপে শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমেদসহ আহত হয়েছেন অন্তত ৬-৭ জন। এদের মধ্যে ৩ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকরা হলো- স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সভাপতি রাজু আহম্মেদ, শ্রমিক নেতা হাসেম ও গোলাম।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালের দিকে হঠাৎ করেই এই সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শ্রমিকদের কর্মবিরতিতে বন্দর থেকে পণ্য খালাস ৩ ঘন্টা বন্ধ ছিল। আবারো সংঘর্ষের আশঙ্কায় বন্দরে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শ্রমিকরা জানায়, বেনাপোল বন্দরে শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। একটির নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও অন্যটির বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন। বর্তমানে বন্দরের শ্রমিকরা এমপি গ্রুপের। মেয়র সমর্থিত কিছু শ্রমিক বর্তমান গ্রুপের সাথে যোগ দিয়ে কাজ করছিল। এদের মধ্যে কয়েকজন ও বাইরের কিছু ব্যক্তি শ্রমিকের পোশাক পরে সকালে এসে পূর্বের শ্রমিক ইউনিয়নের হিসাব নিকাশ চান। কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিক ইইনয়নের সভাপতি রাজুসহ কয়েকজনের উপর আক্রমণ চালিয়ে রক্তাক্ত করে। এ সময় শ্রমিকরা একজোট হয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে হাসেম ও গোলাম নামে দুই শ্রমিককে আটক করে মারপিট করে আহত করে। অন্যরা পালিয়ে যায়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ সময় উত্তেজিত শ্রমিকরা বন্দরের পণ্য উঠানামা বন্ধ করে বন্দরের সামনের সড়কে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা বন্দরে এসে বন্দরের মধ্য থেকে আন্দোলনরত শ্রমিকদের বের করে দিয়ে বন্দরের নিয়ন্ত্রন নেয়। প্রায় ৩ ঘন্টা পর শ্রমিকরা বন্দরের কাজে যোগ দেয়। পরবর্তীতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ ও আনসার সদস্যরা বন্দর এলাকায় সতর্ক আছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (অপরাধ) জানান, বন্দরে যেসব শ্রমিকরা কাজ করে, তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর সড়কে টহলরত অবস্থায় আছে। কি কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর এঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা