সারাদেশ

বেনাপোল স্থলবন্দর থেকে ১৮টি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা। শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে যশোর র‌্যাব ২টি বালতিসহ এ ককটেল গুলো উদ্ধার করে।

এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। ঘরটির মালিক বেনাপোল বন্দরের শ্রমিক সরদার বাদলের। তবে সেখানে কেউ বসবাস করেন না। ককটেল উদ্ধারের ঘটনায় আবারও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

র‌্যাব-৬ যশোর কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল সরদারের পরিত্যক্ত ঘরে বিপুল পরিমান ককটেল মজুত রাখা রয়েছে। সকাল থেকে সেখানে নজর রাখা হয়। শনিবার বিকেলে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাটির নীচে পুতে রাখা ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ককটেল গুলো বালতির মধ্যে বালি দিয়ে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া ককটেল উদ্ধারের ঘরটি পরিদর্শন করে জানান, র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ককটেল থানায় জমা দিয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা কি উদ্দেশে ককটেলগুেেলা রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ১৪ জুলাই বেনাপোল পোর্ট থানার বিপরীতে গাজীপুর গ্রামের একটি দুই তলা ভবনে ককটেল বিস্ফোরণ হয়। এতে ভবনটির নিচতলায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে মুহূর্তে ঘরটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লিটন নামের এক বন্দর শ্রমিকের কাছে ভাড়া নিয়েছিল নিচতলা। এ ঘটনার রহস্য উদঘাটিত করতে পারেনি পুলিশ।

তার আগে ৮ জুন ভোরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকার রয়েলের মোড়ে অবস্থিত নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরিত হয়ে অফিসে আগুন ধরে যায়। লিটন হোসেন নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসা করার জন্য অফিস ভাড়া নেয়। অফিসের মধ্যে ককটেল রাখায় তা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রান্সপোর্ট মালিক লিটন হোসেনকে আটক করে। তার কাছ থেকে চারটি ককটেল ও চারটি হাতবোমা উদ্ধারও করে পুলিশ। এসব ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার লোকজন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা