সারাদেশ

মাগুরায় পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ২০, আটক ২

মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উদ্দেশ্য আসার সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল (শুক্রবার ১ সেপ্টেম্বর) বিকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। সে উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকে। পরে উপজেলা হাসপাতাল রোডের জামে মসজিদ এলাকা দিয়ে একটি মিছিল মধ্য বাজারে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে ।

এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ১টি পিকআপ, ৩টি মটরসাইকেল ও কয়েকটি দোকান ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ ।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশের এএসআই ফারুক, এএসআই আজিবর ও উজ্জ্বল নামের এক বিএনপি কর্মী মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সমাবেশে নেতকর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের গাড়ী ভাংচুর করে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা