সারাদেশ

লক্ষ্মীপুরের চর রমনীতে ঘর পোড়ার ঘটনায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের পূর্ব চর রমনীতে ঘর পুড়ে যাওয়ার ঘটনায় আবুল বাশার নামে একজনের বিরুদ্ধে অপপ্রচার করে ফাঁসানোর অভিযোগ উঠেছে সেতারা বেগম ও তার পরিবারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে ২০ নং চর রমনী মোহন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জনতা বাজারে পূর্ব চর রমনী মোহন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাশার ও বিভিন্ন ভাবে ভুক্তভোগী এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে আবুল বাশার জানান, সেতারার পরিবারের সাথে পূর্ব বিরোধ রয়েছে এবং আগের মামলাও রয়েছে। সেতারা বেগমরা এ বাড়িতে থাকেন না। নতুন করে বৈদ্যুতিক সংযোগ দেওয়ায় বাড়িতে সুইচ অন করা বিভিন্ন সংযোগ থেকে কিংবা যেকোনো ভাবে তার বাড়িতে আগুন লেগেছে। এখন আমাকে আবারো ফাঁসাতে চেষ্টা করছে। এ ঘটনায় কোনো প্রত্যক্ষ প্রমাণ ছাড়াই মিথ্যা প্রচার ও অভিযোগ করছে।

তিনি আরো জানান, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এখন তারা সোস্যাল মিডিয়ায় প্রচার করছে চাঁদা না দেওয়ায় ঘর জালিয়ে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণীত।

সংবাদ সম্মেলনে কয়েকজন এলকাবাসী জানান, সেতারা বেগম মামলাবাজ। কথায় কথায় মামলা, থানায় অভিযোগ করে সে। কেউ স্বাক্ষী দিতে পারেনা তার ভয়ে। বিভিন্ন হুমকি দামকি দেয় সে ও তার পরিবার। দুই পরিবারের মধ্যে আগে থেকে কিছু বিরোধ থাকলেও আগুন দেওয়ার কোনো ঘটনায় বাশার জড়ুত নয়। বরং পরিকল্পিতভাবে আবুল বাশারকে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সেতারা মেয়ের পরিত্যক্ত বাসায় বিদ্যুৎ সংযোগ দেওয়া লাইনম্যান সবুজ বলেন, তাদের আবেদনের প্রেক্ষিতে আমি বিদ্যুৎ সংযোগ দিয়েছি। আবেদনের কপি আমার কাছে রয়েছে। এবং তাদেরকে জানিয়েছি যে ভিতরে বৈদ্যুতিক পাখা চলছে। সেতারার মেয়ের জামাই মানিক আবেদন করে বৈদ্যুতিক মিটার লাগালেও অস্বীকার করেন তিনি।

এদিকে ফায়ার সার্ভিস সূত্র বলছে, স্থানীয়দের মাধ্যমে জানা এবং আলামত অনুযায়ী সম্ভাব্য ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করছেন বাশার ও এলাকাবাসী। তারা প্রশাসনের কাছে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার ক...

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচনী শেষ জনসভা

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে ১১৪ পটুয়াখালী-৪...

গণভোটের মার্কা কী? ভোট তো মার্কা দেখেই দেই!

বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলা। জেলার ৯২টি চা-বাগানে ক...

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ...

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলির অভিযোগ, বিএনপির প্রার্থীর গাড়ি ভাঙচুর

নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ এবং বিএনপির...

ভোটের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ, যেন আরেক ঈদ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের সরকারি ছুটি ঘোষণায় দেশের বি...

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

নেপাব নামে প্রস্তাবিত আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

জাতীয় প্রেস ক্লাব সদস্য আলী মামুদ আর নেই

জাতীয় প্রেস ক্লাব সদস্য, দৈনিক দিনকালের সিটি এডিটর ও বিএনপি মিডিয়া সেলের সদস্...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা