ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালী-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের রবিউল হাসান

  পটুয়াখালী (প্রতিনিধি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও ১১৪-পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান।

রোববার বিকেল তিনটায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমানও প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী শক্তির যে ঐক্য প্রয়োজন, রবিউল হাসান তার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি এই সিদ্ধান্তের জন্য উভয় নেতাকে ধন্যবাদ জানান এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা