ছবি: সংগৃহীত
সারাদেশ

মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৬টার দিকে বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মশা নিধনে ব্যবহৃত বৈদ্যুতিক ব্যাট (মসকিউটো কিলার) বোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির কেবিনের নিচের অংশে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে চালক ও তাঁর সহকারী দ্রুত গাড়ি থেকে লাফিয়ে নেমে প্রাণ রক্ষা করেন।

খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানটিতে মসকিউটো কিলার বহন করা হচ্ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা