ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের সমন্বয়ে এ নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইকবাল হোসেনের নির্দেশনায় মহড়াটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা ও উপজেলায় প্রদর্শন করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন মহড়ায় অংশগ্রহণ করেন।

এ সময় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপারসহ সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি সদস্য ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যেন শান্তিপূর্ণ পরিবেশে পছন্দমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ বরদাস্ত করা হবে না। ভোটের সার্বিক নিরাপত্তার প্রস্তুতিস্বরূপ আজকের এই মহড়ার আয়োজন করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

গাজীপুরে পূবাইলে দম্পতিকে মারধরের অভিযোগ

গাজীপুরের পূবাইলে আবাসিক এলাকায় উচ্চ শব্দে কনটেইনারের বডি...

শুটিংয়ে না খেয়ে থাকতেন জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবনের শুরুতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই অনেক সম...

খালি পেটে গ্যাস্ট্রিকের যন্ত্রণা? এই খাবারগুলো খেলে মিলবে স্বস্তি

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেই কি পেটে অস্বস্তি শুরু হয়? কখনো গ...

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন...

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা