ছবি: সংগৃহীত
খেলা

স্পেনের দাবানলে মেসির মানবিক সহায়তা

ক্রীড়া ডেস্ক

কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকার পুনর্গঠনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি ৮০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) অনুদান দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো।

এক পোস্টে তিনি লিখেছেন, লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। এ মানবিক উদ্যোগের জন্য তিনি মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়ুসো আরও বলেন, মাদ্রিদের মানুষ মেসির এই সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে এবং ভবিষ্যতে তাকে যথাযথ সম্মান জানাতে প্রস্তুত থাকবে।

মেসির এই অনুদান এমন সময়ে এসেছে, যখন স্প্যানিশ কর্তৃপক্ষ সিয়েরা ওয়েস্তে অঞ্চলে দাবানলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এখনো সতর্ক অবস্থায় রয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি সেবা বিভাগের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নজরদারি চালিয়ে যাচ্ছেন।

বিশেষ করে সান হুয়ান জলাধারের আশপাশে ছড়িয়ে থাকা আগুনের ছোট ছোট উৎস নিয়ন্ত্রণে কাজ করছে মাদ্রিদের সংশ্লিষ্ট বিভাগ। এ কাজে ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিট, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল ও পরিবেশ সুরক্ষা বাহিনী অংশ নিয়েছে।

এখনো পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

পিরোজপুরে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার পরিদর্শন

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ি মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা