ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ?

আন্তর্জাতিক ডেস্ক

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন, যা ২০২৩ সাল থেকে শুরু হয়ে ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ।

গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন ইসরায়েল ত্যাগ করেন—অর্থাৎ বছরে গড়ে প্রায় ৯০ হাজার মানুষ দেশ ছেড়েছেন, যা ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বছরে গড়ে প্রায় ৬০ হাজারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

পত্রিকাটি জানায়, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ উচ্চ আয়ের পেশাজীবীদের দেশত্যাগও উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেহেতু ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ ও প্রযুক্তি খাতের ওপর নির্ভরশীল, তাই এই দক্ষ জনশক্তির দেশত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মত পত্রিকাটির।

গবেষণাটি প্রকাশিত হয়েছে এমন সময়ে, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আর দেশটির মোট জনসংখ্যা বর্তমানে এক কোটির বেশি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা