ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোমরা দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচ, কমছে দাম

নিজস্ব প্রতিবেদক


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। আমদানি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম আরও কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০টি ট্রাকে করে কাঁচা মরিচের প্রথম চালান ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

সাতক্ষীরা বড়বাজার কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, কয়েক সপ্তাহ আগেও জেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। তবে টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের এলাকার মরিচখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমে যায়। ফলে সরবরাহ সংকটে দাম বেড়ে কেজিপ্রতি ৩০০ টাকার বেশি হয়।

তিনি জানান, ভারত থেকে আমদানি শুরুর পর মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরা বড়বাজারে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি নিয়মিত থাকলে দাম আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ এসেছে। আগামী মঙ্গলবার ও বুধবার আরও বেশি পরিমাণে মরিচ আমদানির প্রস্তুতি চলছে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচা মরিচের দাম স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা