ছবি: সংগৃহিত
সারাদেশ

অ্যাম্বুলেন্সে আগুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটলে খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান জানান, হাসপাতাল ভবনের পশ্চিম পাশের গ্যারেজে অ্যাম্বুলেন্সে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং পাশেই থাকা বিভিন্ন আকারের অক্সিজেন সিলিন্ডারের কারণে আগুনের তীব্রতা ও ধোঁয়া ঝুঁকিপূর্ণ রূপ ধারণ করেছিল। এ কারণে পানির পরিবর্তে বিশেষ ‘ফোম’ ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং রাত ৯টা ৩৫ মিনিটে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে অ্যাম্বুলেন্স, এর ভেতরে থাকা কিছু ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার ও গ্যারেজ ভবনের কাঠামোগত কিছু ক্ষতি দৃশ্যমান হয়েছে, তবে তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয়। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা: প্রধানমন্ত্রী

একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্নভাবে...

আলোকবালিতে প্রকাশ্যে সুমন মিয়াকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় সুমন...

পিরোজপুরে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার পরিদর্শন

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ি মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা